# ঢাবি চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-10
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhabi-carukla-iuniter-vrti-preekshar-fl-prkas](https://dailyfulki.com/article/dhabi-carukla-iuniter-vrti-preekshar-fl-prkas)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4651.md](https://dailyfulki.com/news/4651.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ফল প্রকাশ করা হয়েছে।

 

মঙ্গলবার সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষার বিস্তারিত ফল  admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে  DU FRT ˂roll no˃  টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি   SMS-এ ফল জানা যাবে।

ফল প্রকাশের আগে চারুকলা অনুষদের ডিনসহ সংশ্লিষ্টরা ফলের নথি ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের হাতে হস্তান্তর করেন।

এ বছর ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৬ হাজার ৫২১ জন। পরীক্ষায় অংশ নেয় ৫ হাজার ৩৫২ জন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ৬০২ জন। পাশের হার ১১ দশমিক ২৫ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৪৫ জন এবং ছাত্রী ৪৫৭ জন।

গত ২৯ নভেম্বর ২০২৫, শনিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। admission.eis.du.ac.bd.

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
