# সাভারে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্পে বিএনপি’র হামলা, আহত ৩

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-09
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-jamayater-fri-medikel-kzampe-bienpir-hamla-aht-3](https://dailyfulki.com/article/savare-jamayater-fri-medikel-kzampe-bienpir-hamla-aht-3)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4633.md](https://dailyfulki.com/news/4633.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভাঙ্গা ব্রিজ এলাকায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্পে অতর্কিতভাবে হামলা করার অভিযোগ উঠেছে বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ৩ জন জামায়াত কর্মী আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

জামায়াত ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টারদিকে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ভাঙা ব্রিজ সংলগ্ন আল-আকসা মসজিদের পাশে বাদ আসর মসজিদের মোয়াজ্জিন নাসিরউদ্দিনের দোকানের সামনে জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প করায় বিএনপি নেতা মোশারফ হোসেন মোশা’র ছোট ভাই শরিফউদ্দিনের নেতৃত্বে জামায়াত নেতাকর্মীদের উপর অতর্কিতভাবে হামলা ও দোকান ভাংচুর করেন। এসময় জামায়াত কর্মী মনির হোসেন (৩৫), মসজিদের মোয়াজ্জিন নাসিরউদ্দিন (৪৫) ও জোবায়ের হোসেন (২৫) আহত হয়। পরে তাদের এলাকাবাসী উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  করেন। এ ঘটনায় আশপাশে সাধারণ জনগণ আতঙ্কিত হয়ে পড়েন। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর তেঁতুলঝোড়া ইউনিয়নের সেক্রেটারী আমিরুল ইসলাম জানান, গত মাসের ২৮ নভেম্বর জামায়াতের উদ্যোগে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের প্রভাতি একাডেমী মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প করায় বিএনপি নেতা মোশারফ হোসেন মোশা’র ছোট ভাই শরিফউদ্দিনের নেতৃত্বে একই কায়দায় হামলা ও দোকান ভাংচুর করা হয়। 

তিনি আরো জানান, বিএনপি’র নেতাকর্মীরা জামায়াত কর্মী মনির হোসেনকে কেন জাময়াতের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে বলেই হামলা শুরু করেন। রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত আহত মনির হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চালাচ্ছে বলে জানা যায়।  

সাভার মডেল থানার (ওসি) তদন্ত মোঃ হেলাল উদ্দিন জানান, আমরা এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
