# এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র বিতরণ শুরু ১০ ডিসেম্বর

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-09
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/eicessi-preekshar-muul-nmbrptr-bitrn-suru-10-disembr](https://dailyfulki.com/article/eicessi-preekshar-muul-nmbrptr-bitrn-suru-10-disembr)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4612.md](https://dailyfulki.com/news/4612.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ঢাকা বোর্ডের মূল নম্বরপত্র বিতরণ শুরু হতে যাচ্ছে (বুধবার) ১০ ডিসেম্বর থেকে যা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। ওই সময়ে শিক্ষার্থীদের মূল নম্বরপত্র গ্রহণ করতে বলা হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়- শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র বা ছাত্রীদের মূল নম্বরপত্র নিম্নে বর্ণিত সময় ও তারিখ অনুযায়ী বোর্ডের সনদ শাখা থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। এসব মূল নম্বরপত্র ১০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর ৩টার মধ্যে সনদপত্র শাখার ৪নং ভবনের ৫ তলা থেকে সংগ্রহ করত হবে।

অফিস আদেশে জানানো হয়- টাঙ্গাইল ও ঢাকা জেলার মূল নম্বরপত্র পাওয়া যাবে ১০ ডিসেম্বর, নরসিংদী, ফরিদপুর জেলার মূল নম্বরপত্র পাওয়া যাবে ১১ ডিসেম্বর, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার মূল নম্বরপত্র পাওয়া যাবে ১৪ ডিসেম্বর, কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার মূল নম্বরপত্র পাওয়া যাবে ১৫ ডিসেম্বর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার মূল নম্বরপত্র পাওয়া যাবে ১৭ ডিসেম্বর, রাজবাড়ী, গোপালগঞ্জ জেলার মূল নম্বরপত্র পাওয়া যাবে ১৮ ডিসেম্বর, গাজীপুর জেলার মূল নম্বরপত্র পাওয়া যাবে ২১ ডিসেম্বর এবং ঢাকা মহানগরের মূল নম্বরপত্র পাওয়া যাবে ২২ ডিসেম্বর।

অফিস আদেশে আরও বলা হয়- আপনার শিক্ষা প্রতিষ্ঠানের মূল নম্বরপত্র গ্রহণ করার জন্য বিভাগওয়ারী কতজন ছাত্র বা ছাত্রী উত্তীর্ণ হয়েছে তার বিবরণসহ নিজে অথবা দায়িত্বশীল প্রতিনিধিকে প্রাধিকার পত্র দিয়ে তিনটি নমুনা স্বাক্ষর সত্যায়িতসহ মূল নম্বরপত্র গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
