# সাভারে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-16
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-chatrleeg-oo-swecchasebk-leeger-2-neta-greptar](https://dailyfulki.com/article/savare-chatrleeg-oo-swecchasebk-leeger-2-neta-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/461.md](https://dailyfulki.com/news/461.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে পৃথক অভিযান চালিয়ে ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামি ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদে মঙ্গলবার রাতে বাজার রোড থেকে জীবনকে এবং আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে সোহরাবকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-সাভার উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর এলাকার উত্তরপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে জীবন রহমান (২৮) এবং আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতি এলাকার কফিলউদ্দিনের ছেলে সোহরাব হোসেন (৩৭)।

সাভার মডেল থানার এএসআই আব্দুস সাত্তার বলেন, “জীবনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। সে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিল।”
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, “রাতে আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে সোহরাবকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার একাধিক মামলা রয়েছে। সে র্দীঘদিন আত্মগোপনে ছিল।” গ্রেপ্তারদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
