# আজিজুলের নেতৃত্বে এশিয়া কাপে বাংলাদেশ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-09
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ajijuler-netrritwe-esiya-kape-banglades](https://dailyfulki.com/article/ajijuler-netrritwe-esiya-kape-banglades)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4596.md](https://dailyfulki.com/news/4596.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

এসিসি পুরুষদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ১২ থেকে ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে অংশ নিতে ১৫ সদস্যের দল চূড়ান্ত করেছে বিসিবি। সঙ্গে রেখেছে ৬ জন স্ট্যান্ডবাই খেলোয়াড়।

দলকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম। তার সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন জাওয়াদ আবরার। দল ঘোষণার মাধ্যমে প্রস্তুতির শেষ ধাপে পা রাখলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

দুবাইয়ের কন্ডিশন ও বয়সভিত্তিক ক্রিকেটে প্রতিদ্বন্দ্বীদের শক্তির কথা বিবেচনায় তরুণ টাইগারদের সামনে চ্যালেঞ্জও কম নয়। তবে সাম্প্রতিক বয়সভিত্তিক পারফরম্যান্স ও দলগত ভারসাম্যকে ভরসা করেই এশিয়া কাপে ভালো কিছু করার আশা করছে বিসিবি।

বাংলাদেশের মূল দল: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বাসির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসান, স্বাধীন ইসলাম, মো. আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলিন, ইকবাল হোসেন ইমন, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, আহমেদ শাহরিয়ার, সাদ ইসলাম রাজিন ও মো. সবুজ।

স্ট্যান্ডবাই: রাফিউজ্জামান রাফি, সানজিদ মজুমদার, ফরজান আহমেদ আলিফ, ফারহান শাহরিয়ার, আবদুর রহিম ও দেবাশিস সরকার দেবা।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
