# ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-09
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhakay-aj-zesb-krmsuuci-ryeche](https://dailyfulki.com/article/dhakay-aj-zesb-krmsuuci-ryeche)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4589.md](https://dailyfulki.com/news/4589.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

 

**অর্থ উপদেষ্টার কর্মসূচি**

• বিকাল ৩টা ৩০ মিনিট : সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

**বিএনপির কর্মসূচি**

• সকাল ১০টা ৩০ মিনিট : জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহর লেখা ৪টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

• বিকাল ৪টা : বিকাল ৪টায় খামারবাড়ি কৃষিবিদ ইনিস্টিউটে ‘বিএনপির দেশগড়া’র পরিকল্পনা শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

• সন্ধ্যা ৭টা : গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের মতবিনিময়সভা। এতে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

**এনসিপির কর্মসূচি**

• বিকাল ৩টা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে ‘বেগম রোকেয়ার ভাবনা ও সাম্প্রতিক প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
