# কেএমপির নতুন কমিশনার জাহিদুল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-09
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/keempir-ntun-kmisnar-jahidul](https://dailyfulki.com/article/keempir-ntun-kmisnar-jahidul)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4581.md](https://dailyfulki.com/news/4581.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

**উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ জাহিদুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।**

সোমবার (৮ ডিসেম্বর) সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রজ্ঞাপনে জানানো হয়, কেএমপি কমিশনার (ডিআইজি) মো. জুলফিকার আলী হায়দারকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি করা হয়েছে। আর মোহাম্মদ জাহিদুল হাসানকে কেএমপির কমিশনার করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্ব পালন করা জাহিদুল হাসান গত ২৬ নভেম্বর পদোন্নতি পেয়ে ডিআইজি হন। বর্তমানে তিনি জিএমপিতেই কর্মরত আছেন। জাহিদুল হাসানকে শেখ হাসিনা সরকারের সময়ে রাজনৈতিক কারণ দেখিয়ে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছিল বলে জনশ্রুতি রয়েছে।

 

এদিকে পদোন্নতিবঞ্চিত জুলফিকার আলী হায়দারকে গতবছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে ডিএমপিতে পদায়ন করা হয়। পরে পদোন্নতি পেয়ে তিনি ডিআইজি হন। একই বছরের ৩ সেপ্টেম্বর জুলফিকার আলী হায়দারকে কেএমপির কমিশনার পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
