# ২৫৯ স্কোর নিয়ে বায়ুদূষণে আজ বিশ্বের শীর্ষে ঢাকা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-09
- **বিভাগ (Category)**: স্বাস্থ্য
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/259-skor-nize-bazuduushne-aj-biswer-seershe-dhaka](https://dailyfulki.com/article/259-skor-nize-bazuduushne-aj-biswer-seershe-dhaka)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4578.md](https://dailyfulki.com/news/4578.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

**দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে থাকা বাংলাদেশের রাজধানী ঢাকা এবার বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে। **

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ‘৭টার’ দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকা ‘২৫৯ স্কোর’ নিয়ে তালিকার প্রথম অবস্থানে রয়েছে। বায়ুমানের এই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। কিছুদিন আগে বায়ুমানের কিছুটা উন্নতি দেখা গেলেও, সম্প্রতি শহরটির বাতাসে ফের দূষণ বেড়েছে।

 

একই সময়ে সমান ‘২৫৯ স্কোর’ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহর। এছাড়া ‘২৫৪ স্কোর’ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো, ‘২৪১ স্কোর’ নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, আর পঞ্চম অবস্থানে থাকা ভারতের দিল্লি শহরের স্কোর ‘২২৫।’ 

এই সব শহরের বায়ুমানও ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। বায়ুদূষণ সূচক বা একিউআই অনুসারে, ‘২০১ থেকে ৩০০-এর’ মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এই পরিস্থিতিতে শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে থাকার এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। 

 

উল্লেখ্য, ‘৩০১ থেকে ৪০০-এর’ মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
