# ঢাকা বোর্ডে এইচএসসিতে উত্তীর্ণদের বৃত্তির তালিকা প্রকাশ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-08
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhaka-borde-eicessite-utteernder-brrittir-talika-prkas](https://dailyfulki.com/article/dhaka-borde-eicessite-utteernder-brrittir-talika-prkas)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4547.md](https://dailyfulki.com/news/4547.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণদের বৃত্তির তালিকা প্রকাশিত হয়েছে। গতকাল রবিবার (৭ ডিসেম্বর) বোর্ডের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকা থেকে দেখা যায়, বোর্ড থেকে মেধাবৃত্তি পেয়েছেন ৪৫৬ জন ও সাধারণ বৃত্তি পেয়েছেন তিন হাজার ৩২ জন।

এদিকে, এর আগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ২০২৫ সালের ২৬ নভেম্বর প্রকাশিত অফিস আদেশে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ বৃত্তির বোর্ডভিত্তিক কোটা বণ্টনের তালিকা প্রকাশ করা হয়।

৯টি শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, মোট মেধাবৃত্তি পাবেন ১ হাজার ১২৫ জন শিক্ষার্থী। আর সাধারণ বৃত্তি পাবেন ৯ হাজার ৩৭৫ জন।

আদেশে বলা হয়, মেধাবৃত্তির হার মাসিক ৮২৫ টাকা ও এককালীন বার্ষিক অনুদান ১ হাজার ৮০০ টাকা। সাধারণ বৃত্তির হার মাসিক ৩৭৫ টাকা ও এককালীন বার্ষিক অনুদান ৭৫০ টাকা।

ঢাকা বোর্ডের এইচএসসি উত্তীর্ণদের বৃত্তির তালিকা দেখতে এখানে এখানে ক্লিক করুন- [বৃত্তির তালিকা](https://dhakaeducationboard.gov.bd/site/)

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
