# সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-07
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sabek-rashtrpti-abdul-hamider-biruddhe-onusndhane-dudk](https://dailyfulki.com/article/sabek-rashtrpti-abdul-hamider-biruddhe-onusndhane-dudk)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4527.md](https://dailyfulki.com/news/4527.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক বলছে, রাষ্ট্রপতি থাকাকালে ব্যক্তিগত সুখ-সুবিধার জন্য ক্ষমতার অপব্যবহার, নিকুঞ্জ-১ আবাসিক এলাকায় সাজসজ্জা-সৌন্দর্যবর্ধন প্রকল্পের নামে রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকার ক্ষতিসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আবদুল হামিদের বিরুদ্ধে এ অনুসন্ধান চলছে।
আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।

দুদক সূত্র জানায়, অভিযোগে বলা হয়েছে, আবদুল হামিদ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে ব্যক্তিগত বিলাসিতার জন্য সরকারি ক্ষমতার অপব্যবহার করেছেন। তিনি নিকুঞ্জ-১ এলাকায় সাজসজ্জা-সৌন্দর্যবর্ধন প্রকল্পের নামে সরকারি তহবিলের ক্ষতি করেছেন।

দুদক বলছে, গত ১৬ নভেম্বর আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। এরপর অভিযোগটি অনুসন্ধানের জন্য একটি টিম গঠন করা হয়।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
