# দেশবাসী জুলাই বিপ্লবের মধ্যদিয়ে এগিয়ে যাচ্ছে -রফিকুল ইসলাম খান

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-06
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/desbasee-julai-biplber-mdhzdiye-egiye-zacche-rfikul-islam-khan](https://dailyfulki.com/article/desbasee-julai-biplber-mdhzdiye-egiye-zacche-rfikul-islam-khan)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4512.md](https://dailyfulki.com/news/4512.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দেশবাসী জুলাই বিপ্লবের মধ্যদিয়ে এগিয়ে যাচ্ছে। একটি দলের জমিদারী ভাব চলে গেছে।

দেশের মানুষ আর আগের জায়গায় নেই। যারা সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে ইতোমধ্যে তাদের লাল কার্ড দেখানো হয়েছে। দেশের প্রধান ৪টি বিশ্ব বিদ্যালয়ে মেয়েদের হলসহ ৪/৫গুণ ভোট বেশী পেয়ে ইসলামি ছাত্র শিবিরকে নির্বাচিত করা হয়েছে।

তিনি শনিবার (৬ ডিসেম্বর) সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বাগবাড়ী মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে আমরা সিরাজগঞ্জবাসী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ কখা বলেছেন। 

সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা শাহীনুর আলম, কেন্দ্রীয় সুরা সদস্য ও ঢাকা জেলা জামাতে ইসলামের আমীর মাওলানা দেলোয়ার হোসাইন, সাভার থানা জামায়াতে ইসলামীর আমীর আবদুল কাদের  প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা সিরাজগঞ্জবাসী সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
