# মায়ের ওপর অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-16
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/mayer-oopr-ovimane-skulchatreer-atmhtza](https://dailyfulki.com/article/mayer-oopr-ovimane-skulchatreer-atmhtza)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/449.md](https://dailyfulki.com/news/449.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা : নাটোরের গুরুদাসপুরে মায়ের ওপর অভিমান করে কীটনাশক পানে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার ধারাবারিষা গ্রামে এ ঘটনা ঘটে।
খাদিজা উপজেলার ধারাবারিষা গ্রামের আবুল কালামের মেয়ে। ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

প্রতিবেশীরা জানান, খাদিজা মোবাইল ফোন ব্যবহার করছিল। এ সময় ছোট বোন ফোন চাইলে খাদিজা না দেওয়ায় মা ফোনটি নিয়ে ছোট বোনকে দিয়ে দেন। এ ঘটনায় খাদিজা ও তার মায়ের মধ্যে কথা কাটাকাটি হয়। মা গালমন্দ করেন।

একপর্যায়ে পরিবারের অজান্তে ঘরে রাখা কীটনাশক পান করে সে। বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
