# সাভারে ৭ মামলার আসামী আবারও ইয়াবাসহ গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-04
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-7-mamlar-asamee-abaroo-yabash-greptar](https://dailyfulki.com/article/savare-7-mamlar-asamee-abaroo-yabash-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4481.md](https://dailyfulki.com/news/4481.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে অভিযান চালিয়ে একাধিক মাদক মামলাসহ অন্তত ৭ মামলার আসামীকে আবারও ইয়াবা সহ গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এর আগে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সাভারের জাহাঙ্গীর নগর সোসাইটি এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল কাদির রাশেদ (৪৭) শরীয়তপুর জেলার পালং মডেল থানার দক্ষিন ক্যাবলনগর এলাকার ইদ্রিস শেখের ছেলে। বর্তমানে তিনি সাভারের জাহাঙ্গীর নগর সোসাইটি এলাকায় বসবাস করতেন।

ডিবি পুলিশ জানায়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের জাহাঙ্গীর নগর সোসাইটি এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, উক্ত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
