# সাভারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-03
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-khaleda-jiyar-rogmukti-kamnay-chatrdler-doya-mahfil](https://dailyfulki.com/article/savare-khaleda-jiyar-rogmukti-kamnay-chatrdler-doya-mahfil)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4466.md](https://dailyfulki.com/news/4466.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্থতা কামনায় বুধবার সাভারের পৌর এলাকার মজিদপুরে একটি মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাভার থানা ও পৌর ছাত্রদল এ দোয়া মাহফিলের আয়োজন করে।

অনুষ্ঠানে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার, পৌর ছাত্রদল নেতা আরমান হোসেন বাবু, মোশারফ হোসেন হিমেল, থানা ছাত্রদল নেতা মাহবুব সামিরসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
