# ডা. জাহিদের বক্তব্য ছাড়া খালেদা জিয়ার চিকিৎসার সংবাদ প্রকাশ না করার আহ্বান|dailyfuki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-01
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/da-jahider-bktbz-chara-khaleda-jiyar-cikittsar-sngbad-prkas-na-krar-ahwandailyfuki](https://dailyfulki.com/article/da-jahider-bktbz-chara-khaleda-jiyar-cikittsar-sngbad-prkas-na-krar-ahwandailyfuki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4418.md](https://dailyfulki.com/news/4418.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কোনো সূত্র বা কারও বক্তব্য ব্যবহার করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার সংবাদ প্রকাশ না করার আহ্বান জানিয়েছে বিএনপি। 

সোমবার বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এই বার্তায় বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, বিএনপির স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া কেউ কোনো সূত্র বা কারও বক্তব্য ব্যবহার করবেন না। কোনো বিষয়ে সিদ্ধান্ত হলে তা তাৎক্ষণিকভাবে জানানো হবে। 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
