# কোন বয়সে কতটুকু পানি প্রয়োজন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-16
- **বিভাগ (Category)**: লাইফস্টাইল
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/kon-byse-kttuku-pani-pryojn](https://dailyfulki.com/article/kon-byse-kttuku-pani-pryojn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/441.md](https://dailyfulki.com/news/441.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

সামগ্রিক স্বাস্থ্যের জন্য সঠিক পরিমাণে পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে শরীরের অনেক উপকার হয়। আবার অতিরিক্ত পানি পানে দেখা দিতে পারে নানা শারীরিক সমস্যা। এ কারণে আমাদের দৈনন্দিন রুটিনে এই স্বাস্থ্যকর অভ্যাসটি অন্তর্ভুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

**কার কতটা পানি পান দরকার**

বেশিরভাগই মানুষই মনে করেন,দিনে ৮ গ্লাস পানি সবার জন্য যথেষ্ট। কিন্তু পানি পানের ক্ষেত্রে বয়স, লিঙ্গ, জীবনধারা এমনকি আবহাওয়াও গুরুত্বপূর্ণ। ভারতীয় পুষ্টিবিদ  ও ডায়েটিশিয়ান কিরণ কুকরেজা তার ইনস্ট্রাগ্রামে পোস্টে জানিয়েছেন কোন বয়সীদের কতটুকু পানি পান উপকারী হবে। 

শিশু (৪-৮ বছর): ৫ কাপ বা ১.২ লিটার
শিশু (৯-১৩ বছর): ৭-৮ কাপ বা ১.৬-১.৯ লিটার
কিশোর (১৪-১৮ বছর): ৮-১১ কাপ বা ১.৯-২.৬ লিটার
প্রাপ্তবয়স্কদের জন্য
পুরুষ (১৯+ বছর): ১৩ কাপ বা ৩ লিটার
নারী (১৯+ বছর): ৯ কাপ বা ২.১ লিটার
গর্ভবতী এবং নতুন মায়েদের জন্য
গর্ভবতী নারী: ১০ কাপ বা ২.৪ লিটার
স্তন্যপান করানো নারী: ১৩ কাপ বা লিটার

পানি পান সাধারণ স্বাস্থ্য এবং সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত পানি পান করে সারা দিন হাইড্রেটেড থাকলে শরীরের অনেক উপকার হয়। সূত্র: ইন্ডিয়া টিভি

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
