# কাজের প্রতি পাগল না হলে কোন কিছুই অর্জন করা সম্ভব না : সাভারে অধ্যাপক আবু সাঈদ|dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-29
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/kajer-prti-pagl-na-hle-kon-kichui-orjn-kra-smvb-na-savare-odhzapk-abu-saeeddailyfulki](https://dailyfulki.com/article/kajer-prti-pagl-na-hle-kon-kichui-orjn-kra-smvb-na-savare-odhzapk-abu-saeeddailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4384.md](https://dailyfulki.com/news/4384.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, কাজের প্রতি পাগল না হলে কোন কিছু অর্জন করা সম্ভব না। তবে পুরষ্কার পাগল হলে হবে না। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, আমি উন্মাদ, আমি উন্মাদ। তাই সকলকে কাজের প্রতি উন্মাদ হতে হবে। অপরদিকে ক্ষমা এবং অটোপাস মানুষকে ছোট করে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, মানুষের আনন্দকে বাঁধা দিতে নেই। আমাদের আত্মা কি চায়। নিজের জীবন কী চায়, তোমার স্বপ্ন কি বলে সেটাকে নিয়ে ভাবতে হবে।

মনে যা চায় সে বিষয়ে লেখা পড়া করতে হবে। পরিবারের চাপে অ্যাকাউন্টিং পড়লে হবে না। যার অন্তরে যা চায় তাই করুক। সেখানেই সে সেরা হবে। জোর করে কাউকে কিছু চাপিয়ে দেয়া ঠিক না। তাই নিজেকে প্রশ্ন করতে হবে, আত্মা কী চায়। নিজের জীবন কী চায়, তোমার স্বপ্ন কী বলে সেটাকে তাড়া করতে হবে। জীবনে কোন কিছু ছাড়িতে নেই। জীবনে অনেক কিছু পরিবর্তন করতে হয়। এর মাধ্যমেই আসবে সফলতা। 

তিনি শনিবার (২৯ নভেম্বর) সাভারের বিরুলিয়ায় দিনব্যাপী ‘কার্নিভাল অফ চেঞ্জ ২০২৫ ব্র্যাক সিডিএমএ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।

তরুণ প্রজন্মের নেতৃত্ব, সৃজনশীলতা ও ইতিবাচক পরিবর্তনের যাত্রাকে এগিয়ে নিতে এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২৫০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
