# সাভারে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার|dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-29
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-yabash-2-madk-karbari-greptardailyfulki](https://dailyfulki.com/article/savare-yabash-2-madk-karbari-greptardailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4381.md](https://dailyfulki.com/news/4381.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল। এ সময় তাদের হেফাজত থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টারদিকে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার উথুলি এলাকার মৃত আঃ ওয়াহাবের ছেলে মোঃ সোহরাব (৪১) ও কক্সবাজার জেলার চকরিয়া থানার শান্তিনগর হারবাং এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ হাসান (২৪)। সোহরাব সাভারের উত্তরপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকে বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, শনিবার সকাল ৮টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সাভার রেডিও কলোনী এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত স্থান থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের কার্যক্রম  প্রক্রিয়াধীন রয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
