# তড়িঘড়ি করে পুলিশ কমিশন ও এনজিও আইন পাস সমীচীন হবে না : বিএনপি|dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-28
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/trighri-kre-pulis-kmisn-oo-enjioo-ain-pas-smeeceen-hbe-na-bienpidailyfulki](https://dailyfulki.com/article/trighri-kre-pulis-kmisn-oo-enjioo-ain-pas-smeeceen-hbe-na-bienpidailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4365.md](https://dailyfulki.com/news/4365.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করে সংশোধিত পুলিশ কমিশন ও এনজিও সংক্রান্ত আইন পাস করতে চাইছে। যা সমীচীন হবে না বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি যে, তাড়াহুড়ো করে দুটি আইন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পাস করাতে চাইছে।

একটি সংশোধিত পুলিশ কমিশন আইন অন্যটি এনজিও সংক্রান্ত আইন। আমরা মনে করি, নির্বাচনের পূর্বে এই আইনগুলো পাস করার পেছনে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য কাজ করছে, যা গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করবে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘জনগণের ম্যান্ডেট ছাড়াই তড়িঘড়ি করে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আইন পাস করা সমীচীন হবে না। আমরা মনে করি, ওই বিষয়ে আইনগুলো পরবর্তী জাতীয় সংসদে যুক্তিতর্কের মধ্য দিয়ে প্রণয়ন করা সঠিক হবে।

সরকারকে আহ্বান জানাচ্ছি এই ধরনের পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার জন্য।’

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
