# সাভারসহ ১৬৬ উপজেলায় নতুন ইউএনও|dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-26
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savarsh-166-upjelay-ntun-iuenoodailyfulki](https://dailyfulki.com/article/savarsh-166-upjelay-ntun-iuenoodailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4342.md](https://dailyfulki.com/news/4342.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসকের (ডিসি) পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রদবদল এনেছে সরকার। সাভার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিয়োগ দেয়া মো: সাইফুল ইসলামকে।  তিনি ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন।

 সাভার উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান গত ২৬ অক্টোবর রাতে যোগদান করেন। ঠিক ১ মাসের মাথায় তার আবার বদলীর আদেশ হলো। এছাড়া ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে খান সালমান হাবীবকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি ভূমি মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত রয়েছেন। 

সরকার একযোগে আটটি বিভাগের ১৬৬টি উপজেলায় নতুন ইউএনও নিয়োগ করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এই বিষয়ে আটটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রথম ধাপে ৮টি বিভাগের ১৬৬ উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নতুন ইউএনও হিসেবে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আটটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ইউএনওদের নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্ত করা কর্মকর্তাদের তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর সেকশন-১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হলো।

নিয়োগ পাওয়া কর্মকর্তারা আগামী ৩০ শে নভেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় আগামী ৩০ শে নভেম্বর বিকালে বর্তমান কর্মস্থল (প্রশিক্ষণ/কর্মস্থল) থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবে। বদলি করা কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতিমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
কর্মকর্তাদের মতে, আসন্ন জাতীয় নির্বাচনের আগে মাঠ প্রশাসন পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে এই বড় আকারের রদবদল করা হয়েছে।

এরআগে বিকেলে সরকার ৬৪টি জেলার সকল পুলিশ সুপার (এসপি) কে বদলি করেছে এবং নভেম্বরের ৪৮ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ করা হয়েছে।  
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
