# তপশিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে: সিইসি|dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-26
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/tpshil-ghoshnar-pr-ainshrrinkhla-pristhiti-valo-hbe-siisidailyfulki](https://dailyfulki.com/article/tpshil-ghoshnar-pr-ainshrrinkhla-pristhiti-valo-hbe-siisidailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4339.md](https://dailyfulki.com/news/4339.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। তবে নির্বাচনের তপশিল ঘোষণার পর পরিস্থিতি ভালো হবে। 

বুধবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজিবি সদর দপ্তরে বিজিবি দলের নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনে তাদের দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ। তাই ভোটে আইনশৃঙ্খলা রক্ষা করে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।

তিনি জানান, নির্বাচনে ঝুঁকিপূর্ণ এলাকায় আলাদা আলাদা ব্যবস্থা নেওয়া হবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
