# ঢামেকে চিকিৎসাধীন নারী বন্দির মৃত্যু|dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-26
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhameke-cikittsadheen-naree-bndir-mrritzudailyfulki](https://dailyfulki.com/article/dhameke-cikittsadheen-naree-bndir-mrritzudailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4337.md](https://dailyfulki.com/news/4337.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারের এক নারী বন্দির মৃত্যু হয়েছে। তার নাম মনোয়ারা মজলিশ (৫৫)। মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত মনোয়ারা মজলিশ লালমনিরহাট সদর উপজেলার সাপটানা গ্রামের মজলিস মিয়ার স্ত্রী। 

কারাসূত্র জানায়,  তিনি বনানী থানার একটি মামলায় এ বছরের ২ জুলাই আদালতের মাধ্যমে গ্রেফতার হয়ে কাশিমপুর মহিলা কারাগারে বন্দী ছিলেন। 

অসুস্থ হয়ে পড়লে ১৯ নভেম্বর কারা কর্তৃপক্ষ তাকে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢামেকেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
