# ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ|dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-26
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/fjlur-rhmaner-biruddhe-adalt-obmannar-ovizogdailyfulki](https://dailyfulki.com/article/fjlur-rhmaner-biruddhe-adalt-obmannar-ovizogdailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4329.md](https://dailyfulki.com/news/4329.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। 

এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী রোববার (৩০ ডিসেম্বর) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বুধবার (২৬ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ দিন ধার্য করেন।
এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

তিনি জানান, অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কনটেম্পট অব কোর্টের আবেদন দাখিল করেছে প্রসিকিউশন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
