# আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার|dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-25
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-nishiddh-chatrleeg-neta-greptardailyfulki](https://dailyfulki.com/article/asuliyay-nishiddh-chatrleeg-neta-greptardailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4319.md](https://dailyfulki.com/news/4319.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ সোহরাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টারদিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।

এরআগে রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুবন্ধি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ সোহরাব (৩২) আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুবন্ধি নামাপাড়া এলাকার মোঃ তাজুল ইসলাম ওরফে তারার ছেলে। তিনি ধামসোনা ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রলীগের তথ্য বিষয়ক সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৮টারদিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুবন্ধি এলাকায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামী ছাত্রলীগের সক্রিয় কর্মী ও ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ সোহরাবকে গ্রেপ্তার করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তাকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
