# ঢাকা-১২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ|dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-25
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhaka-12-asne-bienpir-mnonyn-punrwibecnar-dabite-bikshovdailyfulki](https://dailyfulki.com/article/dhaka-12-asne-bienpir-mnonyn-punrwibecnar-dabite-bikshovdailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4298.md](https://dailyfulki.com/news/4298.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ঢাকা-১২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান ১নং সদস্য, সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ারকে মনোনয়ন দেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। বিক্ষোভ মিছিলে অংশ নেন শেরেবাংলা নগর, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানার হাজারো মানুষ।

বিক্ষোভ মিছিলটি পান্থপথ সিগন্যাল থেকে শুরু হয়ে বসুন্ধরা সিটি শপিং মলের সামনে দিয়ে কারওয়ান বাজার মোড় হয়ে বাংলামোটর সিগন্যালে মোড় ঘুরে সোনারগাঁও ছারপোয়ারা গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন শেরেবাংলা নগর থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহাম্মেদ, যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের নুটুল,আজম তৌহিদ, আরিফুরজ্জামান চপল, আসাদুজ্জামান আসাদ,কামাল সরকার শাহিন, শিল্পাঞ্চল থানার সিনিয়র সদস্য আমজাদ হোসেন, তেজগাঁও থানার যুগ্ম আহাব্বায়ক, সাইফুল উদ্দিন মাহমুদ দুলাল, ইমাম উদ্দিন ইমাম সহ চার থানা, ওয়ার্ডের নেতৃবৃন্দ ও ঢাকা ১২ আসনের সর্বস্তরের।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
