# তামিলনাড়ুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ২৮|dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-24
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/tamilnarute-dui-baser-mukhomukhi-sngghrshe-niht-6-aht-28dailyfulki](https://dailyfulki.com/article/tamilnarute-dui-baser-mukhomukhi-sngghrshe-niht-6-aht-28dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4277.md](https://dailyfulki.com/news/4277.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ভারতের তামিলনাড়ু রাজ্যে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ২৮ যাত্রী। আজ সোমবার তামিলনাড়ুর তেনকাসি জেলায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির

পুলিশ জানিয়েছে, মাদুরাই থেকে একটি বাস সেনকোট্টাই যাচ্ছিল। আরেকটি বাস কোভিলপট্টির দিকে রওনা দেয়। তেনকাসি এলাকায় পৌঁছালে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে গিয়ে বাস দুটিতে থাকা ৬ যাত্রী নিহত হন। আহত হন আরও ২৮ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তামিলনাড়ু পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে মাদুরাই থেকে সেনকোট্টাইগামী কেসার বাসটি বেপরোয়াভাবে চালছিল। ধারণা করা হচ্ছে, কেসার বাস চালকের দ্রুতগতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

আহত ২৮ জন যাত্রীর সবাই নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
