# চট্টগ্রামে কম্বলের গুদামে আগুন|daliyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-24
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/cttgrame-kmbler-gudame-agundaliyfulki](https://dailyfulki.com/article/cttgrame-kmbler-gudame-agundaliyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4274.md](https://dailyfulki.com/news/4274.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

নগরের কদমতলীতে একটি বহুতল ভবনের ৫ম তলায় কম্বলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

সোমবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরের কোতয়ালী থানাধীন কদমতলী পোড়া মসজিদ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, একটি কম্বলের গুদামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে। 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
