# আশুলিয়ার বাইপাইলে ভূকম্পন অনুভূত | dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-22
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asulizar-baipaile-vuukmpn-onuvuut-dailyfulki](https://dailyfulki.com/article/asulizar-baipaile-vuukmpn-onuvuut-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4233.md](https://dailyfulki.com/news/4233.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আবারও দেশে ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মৃদু এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সাভারের বাইপাইল বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার সাভারের বাইপাইল এলাকায় সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পটি সকাল ১০টা ৩৬ মিনিটে অনুভূত হয়।

এর আগে, গতকালও শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
