# কেরানীগঞ্জে ভূমিকম্পে হেলে পড়ল ৭ তলা ভবন| dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-21
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/keraneegnje-vuumikmpe-hele-prl-7-tla-vbn-dailyfulki](https://dailyfulki.com/article/keraneegnje-vuumikmpe-hele-prl-7-tla-vbn-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4226.md](https://dailyfulki.com/news/4226.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় ভূমিকম্পের পর সাত তলা ভবন হেলে পড়েছে। এ ঘটনায় দুই ভবনের বাসিন্দারা আতঙ্কে নিচে নেমে খোলা জায়গায় অবস্থান নিয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হওয়ার পর জিনজিরা বাস রোডের সাথে আব্দুর সাত্তার মিয়ার ভবনটি হেলে পড়ে। এ সময় হুড়োহুড়ি করে নিচে নেমে আসতে গিয়ে কয়েকজন সামান্য আহত হন।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, সাত্তার মিয়ার ভবনটি তিনতলা ফাউন্ডেশনের ওপর ইঞ্জিনিয়ারিং নকশা ছাড়া নির্মাণ করা হয়। তিনতলা নির্মাণের উপযোগী এই ফাউন্ডেশনের ওপর সাততলা ভবন তোলায় আশপাশের ভবনগুলোও ঝুঁকিতে রয়েছে। ভবন নির্মাণের সময় বিষয়টি জানানো হলেও, মালিক তা আমলে নেননি বলে তিনি অভিযোগ করেন তিনি।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, ভূমিকম্পে ভবন হেলে পড়ার খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
