# সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ | dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-21
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/supar-oovare-vartke-hariye-fainale-banglades-dailyfulki](https://dailyfulki.com/article/supar-oovare-vartke-hariye-fainale-banglades-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4225.md](https://dailyfulki.com/news/4225.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের সেমিফাইনালে ভারত ‘এ’ দলের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ ‘এ’ দল। 

শুক্রবার একের পর এক ভুলের কারণে ম্যাচ সুপার ওভারে গড়ায়। সেখানে রিপন মন্ডলের দুর্দান্ত বোলিংয়ে পরপর দুই বলে ভারত দুই উইকেট হারায়। ফলে বাংলাদেশের সহজ লক্ষ্য মাত্র ১ রান, যা ওয়াইডের কল্যাণে বাংলাদেশ ফাইনালে উঠে যায়।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম শুরুটা ভালো করলেও ৪.২ ওভারে ৪৩ রান তুলে জিসান ১৪ বলে ২৬ রান করে আউট হন। এরপর দ্রুত কয়েকটি উইকেট হারালেও সোহান একপ্রান্ত ধরে রেখে খেলেন, ৪৬ বলে ৬৫ রান করে আউট হন।

মাঝের সারিতে জাওয়াদ আবরার, আকবর আলী ও আবু হায়দার রনি ব্যর্থ হলেও শেষদিকে ঝড়ো ব্যাটিং করে মেহেরব ও ইয়াসির রাব্বি দলকে দুশরার কাছাকাছি পৌঁছে দেন। ২০ ওভারে ছয় উইকেটে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ দাঁড়ায় ১৯৪ রান।

২০১৯ সালের পর আবারও ফাইনালে বাংলাদেশ। এবার তাদের লক্ষ্য ট্রফি জয়ে। 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
