# ভূমিকম্পের পর প্রধান উপদেষ্টার বার্তা | dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-21
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/vuumikmper-pr-prdhan-updeshtar-barta-dailyfulki](https://dailyfulki.com/article/vuumikmper-pr-prdhan-updeshtar-barta-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4221.md](https://dailyfulki.com/news/4221.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার পর জনমনে তৈরি হওয়া উদ্বেগের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূস দেশের উদ্দেশে বার্তা দিয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) চিফ আডভাইজারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তিনি এই বার্তা প্রকাশ করেন।

তিনি লেখেন, বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হওয়ার পর মানুষের আশঙ্কা ও আতঙ্কের বিষয়টি সরকার গুরুত্তের সঙ্গে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতির সার্বিক মূল্যায়ন চলছে এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে।

বার্তায় আরও বলা হয়, জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। ঢাকাসহ বিভিন্নস্থান থেকে যে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে, সেগুলোতে ফায়ার সার্ভিস দ্রুত সাড়া দিচ্ছে।

তিনি সবাইকে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তি এড়িয়ে সতর্ক থাকার আহ্বান জানান। প্রয়োজনে হটলাইনসহ সরকারি চ্যানেলের মাধ্যমে পরবর্তী নির্দেশনা জানানো হবে বলে উল্লেখ করেন ড. ইউনূস।

সবশেষে তিনি লেখেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
