# ধামরাইয়ে ধূমপানের দায়ে পাঁচ ছাত্রীর ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত | dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-20
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamraye-dhuumpaner-daye-pannc-chatreer-chatrtw-samyikvabe-sthgit-dailyfulki](https://dailyfulki.com/article/dhamraye-dhuumpaner-daye-pannc-chatreer-chatrtw-samyikvabe-sthgit-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4217.md](https://dailyfulki.com/news/4217.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে একটি কলেজের পাঁচজন ছাত্রী কলেজ ক্যাম্পাসে ধূমপান করায় কলেজে তাদের কার্যক্রম ও ছাত্রত্ব সাময়িক স্থগিত করেছে কলেজ কর্তৃপক্ষ। ধূমপায়ীদের মধ্যে মানবিক বিভাগের জাকিয়া আক্তার, লিজা আক্তার, সুমনা জিহান, ছামিয়া আক্তার ও আরফিন আনোয়ারের ছাত্রত্ব স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) কলেজ কর্তৃপক্ষ, অভিভাবক ও ছাত্র প্রতিনিধিদের সমন্বিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ধামরাইয়ের কুশুরা নবযুগ কলেজে।  

জানা গেছে, কুশুরা নবযুগ কলেজের দ্বিতীয় বর্ষের পাঁচজনছাত্রী কলেজ ক্যাম্পাসে ধূমপান করছিলেন। এ দৃশ্য উযধসৎধর হবংি ২৪.পড়স নামে একটি অনলাইনভিত্তিক মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়। এতে কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হয়। এ নিয়ে ওই ছাত্রীদের সনাক্ত করে বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ, অভিভাবক ও ছাত্রপ্রতিনিধিদের নিয়ে কলেজে বৈঠক বসে। এ বৈঠকে ওই পাঁচছাত্রীর কলেজে তাদের কার্যক্রম ও ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। 

কুশুরা নবগযুগ কলেজের অধ্যক্ষ ও সদস্য সচিব মোঃ নিয়ামুল কবির জানান, পাঁচছাত্রীর ধূমপানের দৃশ্য ফেসবুকে ভাইরাল করায় কলেজের সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। ঘটনার সাথে জড়িত সংশ্লিষ্ট ছাত্রীদের (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) কলেজে তাদের কার্যক্রম ও ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।  
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
