# সাকিব আল হাসানকে দুদকে তলব | dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-20
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sakib-al-hasanke-dudke-tlb-dailyfulki](https://dailyfulki.com/article/sakib-al-hasanke-dudke-tlb-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4212.md](https://dailyfulki.com/news/4212.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : শেয়ারবাজার কারসাজির মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির নোটিশে এই বিশ্বসেরা অলরাউন্ডারকে চলতি মাসের ২৬ তারিখ দুদকে হাজির হয়ে তাঁর বক্তব্য দিতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

দুদকের মহাপরিচালক বলেন, মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরু অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শেয়ারবাজারে কারসাজি করেছেন। তিনি বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে ক্ষতিসাধন করেছেন এবং ক্যাপিটাল গেইনের মাধ্যমে অর্জিত অপরাধ লব্ধ অর্থ গোপনের উদ্দেশ্যে লেয়ারিং করে বিভিন্ন খাতে হস্তান্তর করেন তিনি।

দুদকের মহাপরিচালক আরও বলেন, এ ঘটনায় সাকিব আল হাসানসহ বেশ কয়েকজনের নামে মামলা করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ জারি করা হয়েছে। সাকিব আল হাসানসহ মামলাসংশ্লিষ্ট ১৫ আসামিকে ২৫ ও ২৬ নভেম্বর তলব করা হয়েছে।

উল্লেখ্য, শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসান, সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়েরসহ ১৫ জনের বিরুদ্ধে গত ১৭ জুন মামলা করে দুদক। সংস্থাটির সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*