# জুনিয়র বৃত্তি পরীক্ষা ঢাকাসহ ১৩ জেলার কেন্দ্র তালিকা প্রকাশ | dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-19
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/juniyr-brritti-preeksha-dhakash-13-jelar-kendr-talika-prkas-dailyfulki](https://dailyfulki.com/article/juniyr-brritti-preeksha-dhakash-13-jelar-kendr-talika-prkas-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4205.md](https://dailyfulki.com/news/4205.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর কেন্দ্র তালিকা প্রকাশ করেছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড। বুধবার (১৯ নভেম্বর) ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বছর পাঁচটি বিষয়ের ওপর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। বাংলা (১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯) বিষয়ে ১০০ নম্বর করে এবং বিজ্ঞান (১২৭), বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ে ৫০ নম্বর করে পরীক্ষা হবে

এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রসচিব, পরীক্ষক, কক্ষ পরিদর্শকসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। পরীক্ষার দিন কেন্দ্রের ভেতরে মোবাইল ফোনসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ থাকবে। পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইট ও শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রকাশিত তালিকায় ঢাকা মহানগরী ছাড়াও রয়েছে গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
