# সাভারে রাজউকের অভিযান, ৫টি ভবনের অবৈধ অংশ ভেঙ্গে দিয়েছে|dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-19
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-rajuker-ovizan-5ti-vbner-oboidh-ongs-vengoe-diyechedailyfulki](https://dailyfulki.com/article/savare-rajuker-ovizan-5ti-vbner-oboidh-ongs-vengoe-diyechedailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4203.md](https://dailyfulki.com/news/4203.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারের আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকায় অভিযান চালিয়ে নকশা বহির্ভূত নির্মাণাধীন ৫টি বাড়ির অবৈধ বর্ধিতাংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় ৩টি বাড়ির বিদ্যুৎ সংযোগ ও বিচ্ছিন্ন করা হয়। 

বুধবার (১৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত বাসাইদের কুমকুমারী বাজার সংলগ্ন এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রাজউক’এর অনুমোদনহীন ও নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় অভিযান পরিচালনা করে ৫টি ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় তিনটি ভবনের। একইসাথে রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী ইমারত নির্মাণের জন্য নির্মাণ কাজ বন্ধ রাখতে ও নির্দেশনা দেওয়া হয়। এরআগে তাদের এ ব্যাপারে সতর্কীকরণ নোটিশ প্রদান করা হয় বলেও জানান তিনি। তবে ভুক্তভোগী অনেকেই নোটিশ পায়নি বলে জানান।

এসময় মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন, রাজউক এর অথরাইজড অফিসার মেহেদী হাসান খান, ইমারত পরিদর্শক মিন্টু মিয়াসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
