# বিশ্বে বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-16
- **বিভাগ (Category)**: বিশ্ব
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/biswe-baszogz-shrer-talikay-tlanite-dhaka](https://dailyfulki.com/article/biswe-baszogz-shrer-talikay-tlanite-dhaka)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/417.md](https://dailyfulki.com/news/417.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বিশ্বে বসবাস যোগ্যতার বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে বিভিন্ন শহরের চলতি বছরের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। এ বছর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাকে টেক্কা দিয়ে বসবাস যোগ্যতার মানদণ্ডে শীর্ষ শহরের স্বীকৃতি পেয়েছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন।

আর বসবাস যোগ্যতার মানদণ্ডে মোট ১৭৩টি শহরের মধ্যে তিন ধাপ পিছিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান তলানিতে, ১৭১তম। তালিকায় ঢাকার পেছনে রয়েছে কেবল সিরিয়ার রাজধানী দামেস্ক ও লিবিয়ার রাজধানী ত্রিপোলি। ঢাকার ঠিক আগে, অর্থাৎ ১৭০তম অবস্থানে আছে পাকিস্তানের শহর করাচি।    

 

প্রতিবছর বাসযোগ্যতাসহ কিছু মানদণ্ডের ভিত্তিতে বিশ্বের বসবাস যোগ্য শহরের তালিকা তৈরি করে ইআইইউ। রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো, পরিবেশ এবং সাংস্কৃতিক পরিমণ্ডলের মতো বিষয়গুলোর ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়। এবার ভিয়েনাকে টেক্কা দিয়ে শীর্ষ বাসযোগ্য শহরের স্বীকৃতি ছিনিয়ে নিয়েছে কোপেনহেগেন। তবে এখনও ভিয়েনা দ্বিতীয় অবস্থানেই রয়েছে।

বসবাস যোগ্যতার বিচারে এর পরের আট শীর্ষ শহর হলো যথাক্রমে– সুইজারল্যান্ডের জুরিখ, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, সুইজারল্যান্ডের জেনেভা, অস্ট্রেলিয়ার সিডনি, জাপানের ওসাকা, নিউজিল্যান্ডের অকল্যান্ড, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ও কানাডার ভ্যাঙ্কুভার।   

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
