# আশুলিয়ায় মিনিবাসে আগুন | dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-17
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-minibase-agun-dailyfulki](https://dailyfulki.com/article/asuliyay-minibase-agun-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4164.md](https://dailyfulki.com/news/4164.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় গ্রামীন পরিবহণের একটি মিনিবাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। 

সোমবার (১৭ নভেম্বর) ভোর ৬ টারদিকে আশুলিয়ার জামগড়া বেরন এলাকার স্টারলিং গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। 

বাসের চালক পিন্টু মিয়া জানান, ভোরে গ্রামীন পরিবহণের একটি বাস (নং ঢাকা মেট্রো জ ১৪-১৮৮৬) হেলপার ধুয়ে মুছে সড়কের পাশে পার্কিংয়ে রেখে বাথরুমে যায়। এই সুযোগে আগুন দেয় এবং ঢিল ছুঁড়ে বাসের কাঁচ ভেঙে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় স্থানীয়রা এসে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনেন। 

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, ভোরে একটি মিনিবাসে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এসময় আশুলিয়া থানার ওসি অপারেশন তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
