# শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর জনতার উল্লাস | dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-17
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sekh-hasinar-fannsir-ray-ghoshnar-pr-jntar-ullas-dailyfulki](https://dailyfulki.com/article/sekh-hasinar-fannsir-ray-ghoshnar-pr-jntar-ullas-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4156.md](https://dailyfulki.com/news/4156.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার দুপুরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

রায়ের খবর প্রকাশ হতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় উল্লাস প্রকাশ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিক্ষার্থীরা আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করছেন।

এসময় 'এ মুহূর্তে খবর এলো, শেখ হাসিনার ফাঁসি হলো', 'দড়ি লাগলে দড়ি নে, শেখ হাসিনার ফাঁসি দে'- স্লোগান দিতে থাকেন জনতা।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
