# সোহরাওয়ার্দী উদ্যানে ককটেল বিস্ফোরণ | dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-17
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sohrawardee-udzane-kktel-bisforn-dailyfulki](https://dailyfulki.com/article/sohrawardee-udzane-kktel-bisforn-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4151.md](https://dailyfulki.com/news/4151.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

‎
স্টাফ রিপোর্টার : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রমনা কালী মন্দিরের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

‎‎ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালিদ মনসুর বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে রমনা কালী মন্দিরের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে রেলওয়ের ডাম্পিংয়ের দেয়াল ঘেঁষা স্থানে ককটেল বিস্ফোরণ করা হয়। তবে কেউ হতাহত হয়নি।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
