# ডা. এনামসহ ৭ জনের আয়কর নথি জব্দের আদেশ | dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-16
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/da-enamsh-7-jner-aykr-nthi-jbder-ades-dailyfulki](https://dailyfulki.com/article/da-enamsh-7-jner-aykr-nthi-jbder-ades-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4138.md](https://dailyfulki.com/news/4138.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি ও মানিলন্ডারিং মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ সাত জনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। 

রোববার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শিহাবুল ইসলাম দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এতে আরো যাদের আয়কর নথি জব্দের আদেশ দেওয়া হয়েছে। তারা হলেন কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য মো. মুজিবুল হক, পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক মন্ত্রী টিপু মুনশির স্ত্রী আইরিন মালবিকা মুনশি।

আবেদনে বলা হয়েছে, টিপু মুনশিসহ সকল আসামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থে, শুরু থেকে ২০২৪-২৫ সালের পর্যন্ত তাদের আয়কর পর্যালোচনা করা প্রয়োজন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
