# গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ৪ মামলায় আসামি ৯১০ | dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-16
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/gopalgnje-sntrasbirodhee-aine-4-mamlay-asami-910-dailyfulki](https://dailyfulki.com/article/gopalgnje-sntrasbirodhee-aine-4-mamlay-asami-910-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4127.md](https://dailyfulki.com/news/4127.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

গোপালগঞ্জ সংবাদদাতা : গোপালগঞ্জে আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির ঘটনায় সদরে দুটি, কোটালীপাড়ায় একটি ও কাশিয়ানীতে একটিসহ সন্ত্রাসবিরোধী আইনে চারটি মামলা দায়ের করা হয়েছে। ওই চার মামলায় ২০০ জনের নাম উল্লেখ করে মোট ৯১০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত এসব মামলায় পাঁচজনকে গ্রেপ্তা‌র করেছে পুলিশ।

গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম।

তিনি জানান, গত ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে শহরের কয়েকটি স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয়। এই মামলায় গোপালগঞ্জ- ২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে শেখ নাইমকে প্রধান আসামি করা হয়েছে। ১০০ জনের নাম উল্লেখসহ দুটি মামলায় মোট ৫৭০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে চারজনকে গ্রেপ্তা‌র করা হয়েছে।

অপরদিকে, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, কোটালীপাড়া থানায় দায়ের করা মামলায় ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০ জনসহ মোট ৫৬ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় একজনকে গ্রেপ্তা‌র করা হয়েছে। গ্রেপ্তা‌র আসামিকে শনিবার (১৫ নভেম্বর) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ জনসহ ২৮৪ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর কর্মসূচির সময় গোপালগঞ্জ শহরের গণপূর্ত অফিসের গাড়িতে ও সদর উপজেলার উলপুর গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরানো হয়, এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
