# ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৯১২ | dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-11
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dengoute-aroo-3-jner-mrritzu-ntun-vrti-912-dailyfulki](https://dailyfulki.com/article/dengoute-aroo-3-jner-mrritzu-ntun-vrti-912-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4054.md](https://dailyfulki.com/news/4054.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৯১২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে ঢাকায় সর্বাধিক রোগী ভর্তি হয়েছেন—ঢাকা উত্তর সিটিতে ১৯৪ জন ও দক্ষিণ সিটিতে ১৩১ জন। এছাড়া চট্টগ্রামে ১৫১, বরিশালে ১৩৮, ঢাকার বাইরে ১৩০, খুলনায় ৭২, রাজশাহীতে ৮৮, রংপুরে ৩ ও সিলেটে ৫ জন ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৯২৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০ হাজার ৬৩৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩১৮ জন।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
