# সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আকাশ গ্রেফতার | dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-11
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-nishiddh-chatrleeg-neta-akas-greftar-dailyfulki](https://dailyfulki.com/article/savare-nishiddh-chatrleeg-neta-akas-greftar-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4049.md](https://dailyfulki.com/news/4049.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা, সাভার-আশুলিয়া এলাকায় ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে হত্যা ও অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দেশব্যাপী নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে দীর্ঘদিন আত্মগোপনে থাকা ছাত্রলীগ নেতা আকাশ হোসেন (২৬)কে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে সাভার মডেল থানার উিউটি অফিসার (এসআই) উম্মেহানী জানিয়েছেন। এরআগে সোমবার রাতে সাভারের রেডিও কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আকাশ হোসেন থেকে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার উত্তর বালুরখন্দ এলাকার আক্তার হোসেনের ছেলে। 

সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ৪ নং সহ-সভাপতি এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক পনিরুজ্জামান তরুণের অনুসারী। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারকৃত আকাশ হোসেনকে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
