# ১৩ নভেম্বর ঘিরে খোলা জ্বালানি তেল বিক্রি বন্ধ | dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-11
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/13-nvembr-ghire-khola-jwalani-tel-bikri-bndh-dailyfulki](https://dailyfulki.com/article/13-nvembr-ghire-khola-jwalani-tel-bikri-bndh-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4046.md](https://dailyfulki.com/news/4046.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : ১৩ নভেম্বরকে সামনে রেখে কেপিআইগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘রাস্তার পাশে পরিবহণ জ্বালানি বিক্রি কয়েকদিনের জন্য বন্ধ রাখা হবে, কারণ দুর্বৃত্তরা অগ্নিসংযোগ বা অন্যান্য কাজে এসব তেল ব্যবহার করতে পারে।’

মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘১৩ নভেম্বর ঘিরে আমাদের বড় ধরনের বৈঠক হয়েছে।

সে অনুযায়ী আমাদের কার্যক্রমও চলছে। সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’
দেশবাসীকে সজাগ থাকার আহ্বানও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন।

সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে খবর দেবেন।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আপনারা অনেক সময় বলেন, সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, সহজে যেন জামিন না পায় এ জন্য আমরা তাদেরও অনুরোধ করব, যারা জামিন দেয় তারা যেন সন্ত্রাসীদের জামিন না দেয়।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ‘১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য আমাদের প্যাট্রলিং বাড়ানো হয়েছে। কেপিআইগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এ ছাড়া যেখানে সেখানে খোলা তেল বিক্রি বন্ধসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।’
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। প্রস্তুতি শেষ হলে আমরা একটা মহড়াও দেব।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
