# এসিল্যান্ডের কাছে তথ্য চাইতে গিয়ে সাংবাদিক আটক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-15
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/esilzander-kache-tthz-caite-giye-sangbadik-atk](https://dailyfulki.com/article/esilzander-kache-tthz-caite-giye-sangbadik-atk)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/401.md](https://dailyfulki.com/news/401.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ভূমি অফিসে তথ্য চাইতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রতিনিধি নাজিম উদ্দিন রানাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।

সোমবার (১৪ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে।

লোহাগাড়া সংবাদকর্মীদের সূত্রে জানা গেছে, বিকাল ৫টার দিকে লোহাগাড়া ভূমি অফিসে কিছু তথ্যের জন্য গেলে এসিল্যান্ড নাজমুন লায়েল ক্ষিপ্ত হয়ে তাকে আটক করে থানাহাজতে পাঠিয়ে দেন।

এ ব্যাপারে লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

 

এদিকে অবিলম্বে সাংবাদিক নাজিম উদ্দিন রানার নিঃশর্ত মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যেমে প্রতিবাদের ঝড় তুলেন বিভিন্ন জেলা-উপজেলার সাংবাদিকরা ও সাংবাদিক সংগঠনগুলো।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
