# যেকোনো ভয়-ভীতি থেকে সুরক্ষায় নবীজির শেখানো দোয়া | dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-10
- **বিভাগ (Category)**: ধর্ম
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/zekono-vy-veeti-theke-surkshay-nbeejir-sekhano-doya-dailyfulki](https://dailyfulki.com/article/zekono-vy-veeti-theke-surkshay-nbeejir-sekhano-doya-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4007.md](https://dailyfulki.com/news/4007.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

একজন মুসলিম ঘুমন্ত বা জাগ্রত যেকোনো সময় বা অবস্থায় ভয়-ভীতিতে আক্রান্ত হতে পারেন। সেই প্রেক্ষিতেই ভয়-ভীতি ও শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তির জন্য  রাসুল (সা.) বিভিন্নজনকে এই দোয়াটি পড়তে বলতেন।

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّياطِينِ وَأَنْ يَحْضُرُونِ

উচ্চারণ : ‘আউযু বিকালিমাতিল্লাহিত্তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়ামিন হামাযাতিশশায়াতিন ওয়া আন ইয়াহদুরুন’।

অর্থ : আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যের মাধ্যমে আশ্রয় চাই, তাঁর ক্রোধ থেকে ও শাস্তি থেকে এবং তাঁর বান্দাদের অনিষ্টতা থেকে এবং শয়তানদের কুমন্ত্রণা থেকে এবং তাদের উপস্থিতি থেকে।

আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) ভয়ার্ত ব্যক্তিদের এই দোয়া শেখাতেন। (আবু দাউদ, হাদিস : ৩৮৯৩, তিরমিজি, হাদিস : ৩৫২৮)

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
