# ঢাকা জেলার নতুন ডিসি শফিউল আলম | dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-09
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhaka-jelar-ntun-disi-sfiul-alm-dailyfulki](https://dailyfulki.com/article/dhaka-jelar-ntun-disi-sfiul-alm-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4003.md](https://dailyfulki.com/news/4003.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদলের অংশ হিসেবে দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এরমধ্যে ঢাকা জেলার নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলম। তিনি বর্তমান ডিসি তানভীর আহমেদের স্থলাভিষিক্ত হবেন। গত বছরের ৯ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানভীর আহমেদকে ঢাকার ডিসি নিয়োগ দেওয়া হয়। ওই দিন ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
