# সাভারের ভাঙা ব্রিজ এলাকায় ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন | dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-09
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savarer-vanga-brij-elakay-futoovar-brijer-dabite-manbbndhn-dailyfulki](https://dailyfulki.com/article/savarer-vanga-brij-elakay-futoovar-brijer-dabite-manbbndhn-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4001.md](https://dailyfulki.com/news/4001.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) ঢাকা-আরিচা মহাসড়কের ভাকুর্তা ভাঙা ব্রিজ এলাকায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। সাভারের ভাকুর্তা, কেরানীগঞ্জের তারানগর, কলাতিয়া, রুহিতপুর ও হযরতপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক বাসিন্দা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ কর্মসূচীতে অংশ নেন।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, ভাকুর্তা  তুরাগ সড়কের ভাঙ্গাব্রিজ এলাকায় ফুটওভার ব্রিজ না থাকায় সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত হতাহতের ঘটনা বাড়ছে। এছাড়া জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত মহাসড়ক পারাপার হতে হয়। তারা এ অবস্থা থেকে পরিত্রাণ দাবী করেছেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশে দ্রুত ভাঙ্গাব্রিজ এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। এদিকে ভাঙা ব্রিজ এলাকার পাশে মহাসড়কে ময়লা আবর্জনা ফেলায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। মহাসড়কের ময়লা দ্রুত সরিয়ে নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। আগামী সাত দিনের মধ্যে মহাসড়ক থেকে ময়লা না সড়ালে উপজেলা পরিষদ ঘেরাও এর হুমকি দেন তারা।

এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সারোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ি বাহাউদ্দিন বাহার, ব্যবসায়ি কিতাব আলী প্রমুখ।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
