# নির্বাচন নিয়ে শঙ্কা নেই, প্রয়োজনীয় সব কিছুই করবে সরকার: আসিফ নজরুল | dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-09
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/nirwacn-niye-snka-nei-pryojneey-sb-kichui-krbe-srkar-asif-njrul-dailyfulki](https://dailyfulki.com/article/nirwacn-niye-snka-nei-pryojneey-sb-kichui-krbe-srkar-asif-njrul-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3993.md](https://dailyfulki.com/news/3993.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

রাজশাহী সংবাদদাতা : জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের উদ্বেগ বা শঙ্কার কারণ নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

রোববার (৯ নভেম্বর) সকালে রাজশাহীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকদের সঙ্গে আলোচনা শেষে এ তথ্য জানান তিনি।

ড. আসিফ নজরুল বলেন, “নির্বাচন আয়োজনের জন্য উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। রাজনৈতিক দলগুলো মাঝে মাঝে একে অপরের ওপর চাপ সৃষ্টি করে, আবার কখনও উপদেষ্টাদের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করে। এর মধ্যে কিছু বিষয় সত্য হলেও, তা নিয়ে সাধারণ মানুষের মনে যে শঙ্কা রয়েছে, তা বাস্তবের সঙ্গে মেলে না।

আইন উপদেষ্টা আরও জানান, যারা জামিন পেয়ে একই ধরনের অপরাধ করতে পারে বা দেশের আইন-শৃঙ্খলা ও পরিবেশ বিনষ্ট করতে পারে, তাদের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। পাশাপাশি আদালতের মামলার চাপ কমাতে একজন বিচারকের দায়িত্বে তিনজন বিচারক যুক্ত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
