# আশুলিয়ায় ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার | dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-09
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-iyabash-baba-chele-greptar-dailyfulki](https://dailyfulki.com/article/asuliyay-iyabash-baba-chele-greptar-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3989.md](https://dailyfulki.com/news/3989.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় ১৫০ পিস ইয়াবাসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রবিবার (৯ নভেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার ডিবি (উত্তর) এর ওসি মো. জালাল উদ্দিন। এর আগে শনিবার (৮ নভেম্বর) রাতে আশুলিয়ার মধ্যে গাজিরচট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ঢাকা জেলার আশুলিয়া থানার মধ্যে গাজিরচট এলাকার কালাম হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার (২১) ও হোসেন হাওলাদারের ছেলে মো. কালাম হাওলাদার (৪৪)।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. জালাল উদ্দিন বলেন, আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারি বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
